NewsMasterBDNewsMasterBDNewsMasterBD
  • জাতীয়
  • ব্যবসা বানিজ্য
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • আরও
    • সম্পাদকীয়
    • ইসলাম ও জীবন
    • কর্পোরেট নিউজ
    • খেলা
    • চাকরি
    • চিত্র বিচিত্র
    • পরবাস
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • সম্পাদকীয়
    • শিক্ষাঙ্গন
    • সাক্ষাৎকার
    • সোশ্যাল মিডিয়া
  • সংরক্ষণ
Reading: টিউমার অপসারণের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি
Sign In
Notification Show More
Font ResizerAa
NewsMasterBDNewsMasterBD
Font ResizerAa
  • জাতীয়
  • ব্যবসা বানিজ্য
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • আরও
  • সংরক্ষণ
  • জাতীয়
  • ব্যবসা বানিজ্য
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • আরও
    • সম্পাদকীয়
    • ইসলাম ও জীবন
    • কর্পোরেট নিউজ
    • খেলা
    • চাকরি
    • চিত্র বিচিত্র
    • পরবাস
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • সম্পাদকীয়
    • শিক্ষাঙ্গন
    • সাক্ষাৎকার
    • সোশ্যাল মিডিয়া
  • সংরক্ষণ
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বিনোদন

টিউমার অপসারণের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি

News Master BD
Last updated: 16 February, 2026 11:12 am
News Master BD
2 Min Read

বাংলা নাটকের প্রিয় মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমারের বিষয়টি সামনে আসতেই তার ভক্তরা উদ্বিগ্ন। অভিনেত্রী নিজেই ব্রেইন টিউমারের অপারেশনের আগে ফেসবুকে পোস্ট দিয়ে দোয়া চান। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার একটি হাসপাতালে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চার ঘণ্টাব্যাপী জটিল এই অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। নির্মাতা জানান, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ চার ঘণ্টার অপারেশনের পর টিউমার অপসারণ করা হয়েছে। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পরবর্তী সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে। পোস্ট-অপারেটিভ জটিলতার ঝুঁকি থাকে। তাই এখনই পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং নির্ধারিত চিকিৎসা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ সময়ে হাসপাতালে অযথা ভিড় বা অতিরিক্ত ফোনকল না করার অনুরোধও জানানো হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রেইন টিউমার অপারেশনের জন্য বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। সেদিন নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার খবর জানান তিনি।

পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ-মাথা ঢেকে বসে আছেন অভিনেত্রী।

ক্যাপশনে লিখেছিলেন, ভালোবাসা দিবসে পরিবারের কাছ থেকে ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে জানান, ১৫ ফেব্রুয়ারি তার মাথায় অস্ত্রোপচার হবে।

ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোয়েন্দাগিরি’ সিনেমায় অভিনয় করেন। এরপর দীর্ঘ বিরতির পর পরিচালক রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

[ruby_related total=5 layout=5]

[ruby_static_newsletter]
Previous Article হ্যাজেলউডের বদলি হিসেবে অজি শিবিরে স্মিথ
Next Article জনবল নিয়োগ দেবে যমুনা ব্যাংক
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

//

সত্য ও নিরপেক্ষ সংবাদ সবার আগে – নিউজমাস্টার ডটকম।

 

Follow US
© 2026 News Master BD. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account